যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার সালনা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে একটি গাছ থেকে নয়ন মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার সালনা চৌধুরীপাড়া এলাকার নয়ন বুধবার রাত ১০টার দিকে একই এলাকায় তাঁর এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল ভোর পাঁচটার দিকে তাঁর বাবা ইমাম হোসেন শুনতে পান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাড়ির পাশের একটি কড়ই গাছে নয়নের লাশ ঝুলছে। ছেলের লাশ শনাক্ত করে তিনি পুলিশে খবর দেন।জয়দেবপুর থানার পুলিশ সকাল নয়টার দিকে নয়নের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। থানার উপপরিদর্শক (এসআই) মিরান হোসেন বলেন, এটি হত্যা, না আত্মহত্যা—তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।