যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে মো. ছাইফ উল্যাহ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। ছাইফ উল্যাহ উপজেলার চর লরেন্স এলাকার মারফত উল্যাহর ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে ছাইফ উল্যাহ পরিবারের মতামত না নিয়ে নিজের পছন্দ অনুযায়ী চর জাঙ্গালিয়া এলাকার আজাদ উদ্দিনের মেয়ে লাইজু আক্তারকে (১৮) বিয়ে করেন।গত বুধবার শ্বশুরবাড়ির পক্ষ থেকে ছাইফ উল্যাহর বাড়িতে মৌসুমি ফল (আম-কাঁঠাল) পাঠালে তা ফেরত দেওয়া হয়। এ নিয়ে বুধবার রাতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছাইফ উল্যাহর কথা-কাটাকাটি হয়। পরে গতকাল সকালে শ্বশুরের তালাবদ্ধ বসতঘরের বাইরে চালার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখা যায়। ওই সময় ছাইফ উল্যাহর স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িকে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ছাইফ উল্যাহর লাশটি উদ্ধার করে।