যুবকের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসাছাত্রীকে ইভ টিজিং করার অভিযোগে রাউজানে রুবেল হোসেন (২৪) নামের যুবককে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। গত রোববার দুপুরে অভিযান চালিয়ে এই দণ্ড দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহামঞ্চদ চাহেল তস্তুরী।থানার উপপরিদর্শক আবদুল কাদের জিলানী ঘটনা স্বীকার করে জানান, উপজেলার চিকদাইর ইউনিয়নের মৃত আমিন শরীফের ছেলে রুবেল হোসেন ওই এলাকার এক মাদ্রাসাছাত্রীকে প্রতিদিন উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানানো হয় প্রশাসনকে। রোববার পুলিশ নিয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালাতে গিয়ে ওই যুবককে দেখতে পান। পরে পুলিশ তাঁকে আটক করে।