যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের কাছ থেকে গতকাল সোমবার অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে সাভার থানার পুলিশ।জানা যায়, গতকাল বিকেলে মীর মশাররফ হোসেন হলের পেছনের জঙ্গল থেকে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখে পথচারীরা। তারা বিষয়টি ওই হলের নিরাপত্তাকর্মীদের জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন বিষয়টি সাভার থানার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সন্ধ্যায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষ বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে দেখেন পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ। রাত আটটার দিকে তিনি লাশটি সাভার থানায় নিয়ে যান।