যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের পাহাড়তলী বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন সাইফুল। পাহাড়তলী বেড়িবাঁধ এলাকায় মাথাবিহীন একটি লাশ পড়ে থাকতে েদখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করেও মাথাটি পাওয়া যায়নি। শরীর থেকে মাথাটি ছিন্ন করে দুর্বৃত্তরা সেটি বেড়িবাঁধের পাশে সাগরে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
পাহাড়তলী থানার এসআই রাজীব দাশ জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।