প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, কালীগঞ্জ ও ঘোড়াশালের মাঝামাঝি আড়িখোলা এলাকায় গত শনিবার রাতের কোনো একসময় ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও গেঞ্জি।