প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বজ্রপাতে এমদাদুল হক (৩০) নামের এক যুবক মারা যান৷ চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারিয়া আলী জানান, গতকাল দুপুরে এমদাদুল হক মাঠে কাজ করছিলেন৷ এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তিনি বাড়ির দিকে রওনা করেন৷ পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷