প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় ট্রেন থেকে পড়ে গতকাল ভোরে আল আমিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দীঘলকান্দি গ্রামের হবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে মাথায় আঘাত পাওয়া অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। এ সময় এলাকাবাসী তাঁকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করান। গতকাল ভোরে তিনি মারা যান।
গাজীপুর প্রতিনিধি