প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের মোল্লাপাড়ায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহ জালাল (১৮) নামের একজন মারা গেছেন। তিনি ওই পাড়ার আজিজ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শাহ জালাল নিজ বাড়ির টেলিভিশনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।