প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর কালীদহ রেলস্টেশনের কাছে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।