যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর গ্রামে গত মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার রাতে জসিম উদ্দিন নিজ ঘরে বিদ্যুতের তার নাড়াচাড়া করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।