যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় গতকাল রোববার সকালে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মো. রিপন হোসেন (২৮) নামের নিহত ওই যুবক কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার নায়েব আলী মুন্সির ছেলে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।