প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় বিকল ট্রাকের চাকা দেখতে গিয়ে এক্সকাভেটরের ধাক্কায় সাগর মিয়া (২০) নামে ট্রাকচালকের এক সহকারী মারা গেছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার আবদুস সালামের ছেলে। গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক বিকল হয়। এ সময় সাগর বিকল হওয়া ট্রাকের চাকা দেখতে গেলে পেছন থেকে টাঙ্গাইলগামী একটি এক্সকাভেটর ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সাগর ট্রাকের নিচে চাপা পড়ে সাগর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সেখানে তাঁর মৃত্যু হয়।