প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২০) এক যুবক নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই যুবক উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন সড়ক পারাপারের সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক জহির ইকবাল ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। নিজস্ব প্রতিবেদক।