প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা সেতু-জয়দেবপুর রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নয়ানগর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার ওই রেললাইনের নয়ানগর রেলসেতুর ওপর গত মঙ্গলবার রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।