যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা সেতু-জয়দেবপুর রেললাইনের গাজীপুরের মেঘলাল এলাকায় গতকাল সোমবার বিকেলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরবঙ্গ থেকে জয়দেবপুরগামী একটি যাত্রীবাহী ট্রেন গতকাল বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মেঘলাল এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ ট্রেনের ছাদ থেকে ওই যুবক পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল।