প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যকাদমা গ্রামের মালদাহ নদে মাছ ধরতে গিয়ে গত শনিবার পানিতে ডুবে হেলাল উদ্দিন (২৯) নামের এক যুবক মারা গেছেন। তিনি বিদ্যুৎমিস্ত্রি ছিলেন। তিনি মধ্যকাদমা গ্রামের সহর উদ্দিনের ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে হেলাল উদ্দিন বাড়ির পাশে মালদাহ নদে মাছ ধরতে নেমে নদীর প্রবল স্রোতে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা পর তাঁর লাশ খুঁজে পান। ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার হেলালের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।