যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার দুপুর ১২টায় আবদুর রশিদ নামের এক যুবক মারা গেছেন। তিনি স্থানীয় একটি বয়লার মুরগির খামারে কাজ করতেন। পরিবারের লোকজন জানায়, নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নের রাঙ্গালীর বস খাঁ পাড়া গ্রামের আবদুল হামিদের বয়লার মুরগির খামারে রশিদ কাজ করতেন। গতকাল দুপুর ১২টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে খামারে আগুন লাগে। এ সময় সেখানে কর্মরত রশিদ আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।