যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গতকাল শুক্রবার ট্রেনের নিচে কাটা পড়ে বাছির মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা পৌনে একটার দিকে আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বাছির উপজেলার চর চারতলা গ্রামের অলেস মিয়ার ছেলে। স্টেশনমাস্টার রফিকুল ইসলাম জানান, বাছির আশুগঞ্জ আসতে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনে ওঠেন। ট্রেনটি স্টেশনে থামার আগেই বাছির নামার চেষ্টা করেন। এতে তিনি চাকার নিচে কাটা পড়ে মারা যান। আখাউড়া রেলওয়ে থানার পুলিশের ওসি আবদুস সাত্তার জানান, বাছিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।