যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে গতকাল বৃহস্পতিবার সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ওই গ্রামের রবিউল (৩০) নিজ বাড়িতে সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন। একপর্যায়ে গাছ থেকে তিনি পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়। রবিউল এই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সদর থানার এসআই আবদুল হালিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঝালকাঠি সংবাদদাতা|