যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের কুলাউড়া উপজেলার পুষাইনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক খালেদ আহমদ (৩০) গত শুক্রবার রাতে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পাশের জুড়ী উপজেলার শাহপুর গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, খালেদ গত বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। পুষাইনগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে সিলেটে নিয়ে যান।