যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের চৌধুরীপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কুতুবেরপাড়া গ্রামে। তিনি একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মজিদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আনোয়ার মির্জাখীল গ্রামের চৌধুরীপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।