যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যমুনেশ্বরী নদীতে ডুবে জনি ইসলাম (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার মিরপুর থেকে মিঠাপুকুরে আত্মীয় সৈয়দ আলীর বাসায় বেড়াতে গিয়েছিলেন। গত মঙ্গলবার নদীতে গোসল করার একপর্যায়ে স্রোতের টানে তিনি পানিতে ডুবে যান। দুই ঘণ্টা পর প্রায় দুই কিলোমিটার দূরে পানিতে জনির লাশ ভেসে ওঠে।  নিজস্ব প্রতিবেদক, রংপুর