যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকায় ঢাকা-নরসিংদী রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে বালিগাঁও এলাকায় নাভানা কারখানার সামনে ঢাকা-নরসিংদী রেললাইনের পাশে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।