যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শনিবার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। কুলাউড়া রেলওয়ে থানা সূত্র জানায়, উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় গতকাল সকালে সিলেট থেকে আখাউড়াগামী ১৮ ডাউন কুশিয়ারা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।