যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানার মেরুল বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হওয়ার সময় গতকাল বৃহস্পতিবার রাতে বাসের চাপায় রিপন বৈদ্য (২৩) নামে এক যুবক মারা গেছেন। তিনি মেরুলের কল্পনা ফার্নিচার নামের আসবাবপত্রের দোকানের ব্যবস্থাপক ছিলেন। এ ঘটনায় একই প্রতিষ্ঠানের কর্মচারী রাজীব বৈদ্য আহত হন। বাড্ডা থানার ওসি মজিবর রহমান জানান, তুরাগ পরিবহনের ওই বাসের চালক পালিয়ে গেছেন। পুলিশ বাসটি আটক করেছে।