যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের কুলাউড়া উপজেলার বিছরাকান্দি রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। কুলাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গতকাল বুধবার দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস বিছরাকান্দি এলাকা অতিক্রমের সময় এর ছাদ থেকে ওই যুবক পড়ে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।