যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত আরিফ বিশ্বাস (৩০) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১০টায় মারা যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পয়গ্রামের আরিফ বিশ্বাসসহ তিনজন মিলে এলাকার মুচির মাঠে জয়নাল বিশ্বাসের পানের বরজে বসে বোমা তৈরি করছিলেন। ওই সময় হঠাৎ নিজেদের তৈরি বোমা বিস্ফোরিত হলে আরিফ মারাত্মক জখম হন।