যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে আন্তনগর কালনীর ধাক্কায় সুমন আহমদ (২৪) নামের এক যুবক মারা গেছেন। গত রোববার রাতে ওই রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। সুমন উপজেলার রাধানগর গ্রামের আবদুর রশীদের ছেলে। রেলওয়ে থানা সূত্র জানায়, সুমন মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনটি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মৌলভীবাজার প্রতিনিধি