প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগৎসার গ্রাম থেকে গতকাল বুধবার শামীমের (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, সকালে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই তরুণের মৃতদেহ উদ্ধার করে। শামীমের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।