প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে ঢুকে ভাঙচুর করার অভিযোগে পিটুনি দেওয়া মো. মাসুদ মোল্লা (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা গেছেন। তিনি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের ওহাব মোল্লার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. আবুল খায়ের। ফরিদপুর অফিস