প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রাকিব (২০) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বুধবার নগরের ইস্পাহানী গেট এলাকায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী টেম্পো উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী টেম্পোর সঙ্গে ট্রাকের ধাক্কা লাগলে টেম্পোটি উল্টে যায়। এতে টেম্পোতে থাকা সাত যাত্রী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত যাত্রী রাকিবের মৃত্যু হয়। l নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।