যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে মিনিবাসের ধাক্কায় তরিকুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রূপসী বাংলা হোটেলের সামনের সড়কে একটি মিনিবাস তরিকুলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তরিকুল মারা যান। তিনি রূপসী বাংলা হোটেলের কাছে একটি জ্বালানি তেলের পাম্পে চাকরি করতেন। তিনি থাকতেন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়। বাসা থেকে কাজে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তরিকুলের গ্রামের বাড়ি খুলনার রূপসায়। তাঁর বাবার নাম মোকাররম হোসেন।