প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় গলা কাটা অবস্থায় ফজলুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বড়লেখা উপজেলার সুড়িকান্দী রসগ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের একটি কক্ষে ফজলুল হককে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক শাহীনুর রহমান জানান, গলার ডান পাশে রগ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।