যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হক খান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত যুবক হলেন জৈন্তাপুর উপজেলার বাউরবাগ দক্ষিণ বনপাড়ার সমছির উদ্দিন (৩০)। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ২৩ মার্চ রাত আটটায় জৈন্তাপুরের নয়াগতি গ্রামের বিলাল উদ্দিনের বসতবাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বসতঘরে থাকা বিলালের ছেলে এখলাছ (৬) ও মেয়ে সায়মা বেগম (৯) অগ্নিদগ্ধ হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সায়মা বেগম মারা যায়। এ ঘটনায় জৈন্তাপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হলে পুলিশ তদন্ত করে বাড়িতে অগ্নিসংযোগকারী চিহ্নিত করে।