প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের সরকারি গৌরনদী কলেজের পুকুর থেকে গত সোমবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, সরকারি গৌরনদী কলেজের জামে মসজিদের পুকুরে সোমবার রাত সাড়ে সাতটার দিকে মুসল্লিরা ভাসমান অবস্থায় একটি লাশ দেখে পুলিশকে খবর দেন। রাত আটটার দিকে গৌরনদী মডেল থানার পুলিশ গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করে। গতকাল সকালে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি