প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরুহাটী গ্রাম থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, গতকাল সকালে বরুহাটী গ্রামে তুন্দ্রা বিলের পাশের ডোবায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ময়মনসিংহ অফিস