যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর শান্তিনগর-সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর পবন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বোরহান জানান, পবনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় নিহত যুবকের ভাই নয়ন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।