যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার দাসকান্দি খালে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
থানার এসআই জসিম উদ্দিন বলেন, মৃতদেহের পরনে গেঞ্জি ও কালো ট্রাউজার ছিল। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি দু-তিন দিন আগের। কোনো দুর্বৃত্ত দল অন্য কোথাও তাঁকে হত্যা করেছে। পরে মৃতদেহ ওই খালে ফেলে গেছে।