যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়কাপন এলাকার একটি ডোবা থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। ওই যুবকের পরিচয় জানা যায়নি। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, যুবকের পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি ছিল। তাঁর মাথায় একাধিক জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।