যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট থেকে এক যুবকের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উদ্ধার করা ওই লাশের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সৈকতে ভ্রমণরত পর্যটকেরা একটি লাশ ভেসে আসতে দেখে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্ভবত সাগরে ট্রলারডুবির ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে।