যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার নওখণ্ডা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. শাহ আলম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে সকাল সাতটার দিকে নওখণ্ডা গ্রামের একটি খেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় গামছা পেঁচানো ছিল। পরনে ছিল নীল রঙের ফুলশার্ট ও খয়েরি রঙের ফুলপ্যান্ট। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা তাঁর লাশ ফেলে গেছে।