যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিনারপুর পাহাড় থেকে গতকাল সোমবার মুকিত মিয়া (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি শ্রীমঙ্গলের কামাশিদ গ্রামে। নিহতের চাচা বিরাম উল্লাহ বলেন, গত রোববার রাতে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মুকিতকে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, হত্যার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।