যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের পাহাড়ের গহিন অরণ্য থেকে আবু তাহের (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে একদল কাঠুরে কেরুনতলীর গহিন অরণ্যের ছনখোলা এলাকায় কাঠ সংগ্রহ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। নিহত আবু তাহের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার উলা মিয়ার ছেলে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে তাহের নিখোঁজ হন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।