যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত হলেন ঢাকার মগবাজার এলাকার আবদুল মালেকের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গী-জয়দেবপুর রেললাইনের গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ আক্কাছ মার্কেটের পাশে গতকাল বৃহস্পতিবার সকালে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ধারণা করে বলেন, গত শুক্রবার রাতের কোনো একসময় ট্রেন থেকে পড়ে গিয়ে মাথা থেঁতলে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর পকেট থেকে উদ্ধার করা কাগজপত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।