যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে মো. কাজল (২২) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে শ্যামপুরের বাইশটেক এলাকার একটি গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। জবাই করা অবস্থায় লাশটি একটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল।ওসি বলেন, কাজল গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।