যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার দক্ষিণ করিমপুর গ্রাম থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুরে দক্ষিণ করিমপুর গ্রামের একটি খালের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।