যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কদমরসুল এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মামুনুর রশিদ (৩৫)।
তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার বালিদাগাছি গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সত্যরঞ্জন বলেন, গতকাল সোমবার উপজেলার কদমরসুল এলাকায় মহসিনের ভাড়ার ঘরের পেছনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।