যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের সাগরপাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে সীতাকুণ্ড থানার পুলিশ লাশটি উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাফিকুল ইসলাম জামান বলেন, গতকাল সকালে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷ পরে তিনি গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের শরীরে গুলির আঘাতের মতো একটি ছিদ্র দেখা গেছে৷ এক মাস আগে ওই যুবক মারা যেতে পারেন বলে তাঁর ধারণা।