যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদা থানার মানিকনগর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মো. মাসুম (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
লাশের সুরতহালের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, খবর পেয়ে সকাল নয়টার দিকে উত্তর মানিকনগরের একটি গলি থেকে মাসুমের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথা ও শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে।